ফেনীতে র্যাবের অভিযানে ৪৫০ পিছ ক্যান বিয়ারসহ আটক-১
সুষ্ঠু রাজনৈতি ফিরিয়ে আনতে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে - রিন্টু আনোয়ার
লায়ন শেখ মহিউদ্দিন এর আগমন উপলক্ষে তারেক জিয়া পরিষদের আনন্দ মিছিল:কোম্পানীগঞ্জের রামপুরে
৮০ জন বাংলাদেশি উদ্ধার ব্রাজিলে
হিংসার রাজনীতি বাড়ছেই -জাপার কেন্দ্রীয় নেতা রিন্টু
আদর্শ গ্রাম ঘোষনা ফুলগাজীর জগতপুরকে
বিএনপির যুগ্ম মহাসচিব বুলুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
রামগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমাবেশ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায় রামগঞ্জ বেসরকারী উচ্চ বিদ্যালয়ের ফলাফলে বিপর্যয়
সোনাইমুড়ীতে জাতীয় পার্টির উপজেলা নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা
ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান-শিক্ষক নিয়োগের দাবিতে নোবিপ্রবি ফলিত রসায়ন বিভাগের বিক্ষোভ
বন্ধ থাকার পর ফেনীর বিলোনীয়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু
বন্ধ থাকার পর ফেনীর বিলোনীয়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু
আলহাজ্ব মো.শাহজাহানকে পূনরায় গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির ব্যাপক ভাংচুর
সেনবাগে নিষেধাজ্ঞ উপেক্ষা শিবিরের মিছিল ও সমাবেশ
ফেনীর লবনাক্ত এলাকায় কৃষকদের মুখে হাঁসি - "বিনা"
সোনাগাজীতে স্কুল ছাত্রীর ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশের দায়ে বখাটে গ্রেফতার
চাটখিলে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
কবিরহাট উপজেলা জাপার কমিটি গঠন
৩নম্বর স্থানীয় সর্তকতা সংকেত বৈরি আবহাওয়া নোয়াখালীতে নৌ চলাচল বন্ধ
বসুরহাট পৌরসভার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের মতবিনিময়
নোয়াখালীতে বিএনপি’র গাড়ি ভাংচুর: দু’শতাধিকের বিরুদ্ধে মামলা, আটক ৭
শিখর শাহনিয়াতের- অপেক্ষার ফটোগ্রাফি
দাগনভুঞায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সূবর্ণচরে সড়ক দূর্ঘটনায় ছাত্র আহত: ভাংচুর, অবরোধ
কোম্পানীগঞ্জে বণিক সমিতির ২কোটি ৮৩ লাখ টাকা আত্মসাৎ
বেগমগঞ্জে ৫০পিস ইয়াবাসহ ৩ব্যবসায়ী ও ৫ সেবী আটক
ফেনীতে যৌতুকের জন্য গৃহবধু হত্যার অভিযোগ
দু’দিন পর প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার রামগঞ্জে
ক্ষতিগ্রস্থ কৃষক পূর্নবাসনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
দু’দিন পর প্রতিবন্ধীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার রামগঞ্জে
দাগনভুঞায় ৩সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
দাগনভুঞায় ৩ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
সুবর্ণচরে ঘুর্ণিঝড়ের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি
স্পীকারকে নোয়াখালীবাসীর সংবর্ধনা
চাটখিলে ভুল চিকিৎসায় প্রসুতি মায়ের মৃত্যু
জৈতুন নাহার কাদের মহিলা কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি
কবিরহাটে অগ্নিকান্ড ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি
রামগঞ্জে গৃহবধূর সাহসীকতায় ২ডাকাত আটক॥ আহত-৪
সুর্বণচরে দুই শিবির কর্মী আটক
সেনবাগে ফারুকের রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশের ফারুক চৌধুরী যুক্তরাজ্যে সর্বকনিষ্ঠ লর্ড মেয়র
দুরদেশ ডেস্কঃ অষ্টম শতকে যুক্তরাজ্যে শিল্প-বিপ্লবের মাধ্যমে সর্বাধিক খ্যাতি ও সমৃদ্ধি অর্জন করে ব্রিস্টল শহর। আয়তন ও জনসংখ্যায় যুক্তরাজ্যের সপ্তম বৃহত্তম শহর ব্রিস্টল এখনও দেশটির অনেক শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তা হিসেবে এ অঞ্চলের মানুষকে একসময় খোদ ব্রিটিশরাই ‘ব্রিস্টলিয়ান’ খেতাব দিয়েছিল। তবে সবকিছু ছাপিয়ে শহরবাসীর কাছে যে খবরটি এখন শীর্ষে; তা হল- ব্রিস্টলিয়নদের ছাড়িয়ে এখন এক বাঙালি এই শহরটির সিটি মেয়রের দায়িত্বে।
মিডিয়া ডেস্কঃ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশন আর বাঙালি কমিউনিটির সেবার লক্ষ্যে লিভারপুলস্থ বাংলাদেশী সাংবাদিকরা একত্রিত হয়ে “লিভারপুল বাংলা প্রেসক্লাব” নামের একটি সংগঠনের যাত্রা শুরু করছে।
সম্প্রতি স্থানীয় একটি রেষ্টুরেন্টে লিভারপুলের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক শেখ ছুরত মিয়া আছব এর সভাপতিত্বে ও সাংবাদিক ফখরুল আলম এর পরিচালনায় এক জরুরী সভায় সকল সাংবাদিকরা একমত পোষন করেন। তারা সাংবাদিকদের অধিকার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর দীপ্ত স্বপ্ন নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন।
লিভারপুলস্থ ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে নিয়ে “লিভারপুল বাংলা প্রেসক্লাব” যাত্রা শুরু করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সবুর হোসেন (কবি রফিক), আবু সাঈদ চৌধূরী সাদি, কমরেড আজাদ, তানজির আজিজ তানিম, ফরহাদ আলম, তাসলিমা আলম জেনী, সালমান হোসাইন তাজুল প্রমুখ।
“লিভারপুল বাংলা প্রেসক্লাব” এর নেতৃত্বে যারা আসছেন তারা সকলই পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের দ্রুত দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন, এবং দৈনিক আমারদেশ সহ দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন সহ সকল বন্ধ মিডিয়া গুলোকে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
নোয়াখালীনিউজ/এসএইচ
মিডিয়া ডেস্কঃ দৈনিক আমার দেশ এর দুর্দিনে বালাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা পত্রিকাটির পাশে দাড়িয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের অস্থায়ী কার্যালয়ে গত ২১ মে সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, সহসাধারণ সম্পাদক ব্যারিস্টার আলীমুল হক লিটন, সহসভাপতি ব্যারিস্টার ইকবাল হোসাইন প্রমূখ। বৈঠকে বক্তারা জাতির দুর্দিনে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে অনড় থাকায় আমারদেশ পরিবারের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। বক্তারা আমারদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান ও অচিরেই তার মুক্তি কামনা করেন। এ সময় আইনজীবী ফোরাম যুক্তরাজ্য নিজেদের মধ্য থেকে উত্তোলিত বাংলাদেশী মুদ্রার সমমানের এক লক্ষ টাকার একটি চেক আমার দেশ কে শুভেচ্চছার নিদর্শন স্বরূপ যুক্তরাজ্য অবস্থারত আমার দেশের সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের নিকট হস্তান্তর করেন। সভায় উপস্থিত ছিলেন শেখ নিউজ এর সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার এ এইচ আল মামুন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, এডভোকেট নাসরিন আক্তার ও এডভোকেট রনি প্রমূখ। নোয়াখালীনিউজ/এসএইচ |
দুরদেশ ডেস্কঃ এক টুইটের জন্য মানহানির মামলায় হেরে জরিমানা গুনতে রাজি হয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউয়ের স্ত্রী স্যালি বারকাউ। এজন্য প্রকাশ্য আদালতে তাকে ক্ষমাও চাইতে হবে।
গত নভেম্বরে বিবিসির নিউজ নাইটের এক অনুষ্ঠানে অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আমলের কনজারভেটিভ পার্টির এক শীর্ষ স্থানীয় নেতা সত্তর ও আশির দশকে শিশু পরিচর্যা কেন্দ্রের শিশুদের যৌন নিপীড়ন করেন।
ওই অনুষ্ঠানে এ ঘটনার জন্য সরাসরি কারো বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি। তবে ওই রাজনীতিকের পরিচয় নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে দুই দিনের মাথায় স্যালি বারকাউ এক টুইটে লেখেন, “লর্ড ম্যাকআলপাইনের এই প্রবণতা কেন? *নিষ্পাপ মুখ*।”
এই টুইটের পর স্যালির বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন প্রয়াত প্রধানমন্ত্রী থ্যাচারের পরামর্শক ম্যাকআলপাইন, যিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করে এসেছেন।
ছয় মাস শুনানির পর শুক্রবার এই মামলার রায় দেয় হাই কোর্ট, যাতে ওই মন্তব্যের জন্য স্যালিকে মানহানির জন্য দোষী সাব্যাস্ত করা হয়।
যুক্তরাজ্যের জ্যেষ্ঠ বিচারপতি টাগেনঢাট রায়ে বলেন, স্যালির ওই টুইটে অর্থ দাঁড়ায় ‘অভিযুক্ত একজন শিশু যৌন নিপীড়নকারী যিনি পরিচর্যা কেন্দ্রের শিশুদের নিরর্যাতন করেন।”
আদালতের রায়ের প্রতিক্রিয়ায় স্যালি বলেন, “আমি এ রায় মেনে নিচ্ছি। আমার মন্তব্যের জন্য লর্ড ম্যাকআলপাইনকে যে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে তার জন্য আমি দুঃখিত। এজন্য আমি আবারো ক্ষমা চাইছি।”
ক্ষতিপূরণে সম্মতির কথা জানিয়ে তিনি বলেন, “বিষয়টি মীমাংসার জন্য তার আইনজীবীরা আগে যে প্রস্তাব দিয়েছিলেন আমি তাতে রাজি হয়েছি।”
তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে এ সমঝোতা হয়েছে তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণের ওই অর্থ ম্যাকআলপাইনের পছন্দমতো মানবকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করা হবে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
রায় নিয়ে স্যালি বারকাউ বলেন, “ আজকের এই রায় সব সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা। সোস্যাল মিডিয়ার কোনো বক্তব্য অন্যের জন্য গুরুতর মানহানিকর বলে বিবেচিত হতে পারে, এমনকি আপনার সে ধরনের কোনো অভিপ্রায় না থাকলেও তা হয়ে উঠতে পারে। অনেক কাঠখড় পুড়িয়ে এ বিষয়ে আমার শিক্ষা হলো।”
নোয়াখালীনিউজ/এসএইচ
দুরদেশ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্কাগিত নদীর ওপর একটি ব্রিজের কিছু অংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের সিয়াটল ও কানাডার ভ্যানকুভার শহরের মধ্যে সংযোগকারী প্রধান এই সেতুটি চার লেন বিশিষ্ট।
ধসের পর গাড়ি ও কয়েকজন মানুষকে পানিতে ভাসতে দেখা গেছে। এছাড়া একজনকে ভাসতে থাকা গাড়ির ওপর বসা অবস্থায় দেখা গেছে।
নোয়াখালীনিউজ/এসএইচ
অন্যরকম ডেস্কঃ বিয়ের পোশাক পরা একটি তরূণীকে ভয়ংকর ভাবে তাড়া দিয়েছে একটি রাগান্বিত কুকুর। দীর্ঘ এবং হালকা পোশাক পরায় ছুটতে অসুবিধা হচ্ছে তার। কুকুরটি দ্রুত আক্রমনাত্বক ভঙ্গিতে এগিয়ে গিয়ে ঝাপিয়ে পড়েছে মেয়েটির উপর।
সম্প্রতি ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে এই আতংকিত দৃশ্য দেখা যায়। আশ্চার্যের বিষয়, যে ব্যক্তি দৃশ্যটি ক্যামেরাবন্ধি করেছে, সে মেয়েটিকে রক্ষা না করে বরং, অট্যহাসিতে ফেটে পড়ছে। দৃশ্যটি ধারন করার সময় একটি মেয়েলী গলায় বলতে শোনা যায়, মরগান(আক্রমণের শিকার) ফিরে আসছে। গ্যবি(কুকুর), তুমি তাকে ছেড়ে দিওনা।
কিন্তু আতংক বেশীক্ষন থাকেনা। ভিডিওটির শেষে দেখা যায়, এটি ছিল সম্পূর্ণরুপে একটি খেলা। কুকুরটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং মালিকের অনুগত। মালিকের আদেশে সে শিকারীকে ছেড়ে দেয় এবং মেয়েটি উঠে বসে।
নোয়াখালীনিউজ/এসএইচ
স্টাফ রিপোর্টার:
চৌমুহনী সরকারি এসএ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী-২০১৩ শুক্রবার ঢাকায়
অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) কলেজের অ্যালমনাই
অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। এসএ কলেজ থেকে পড়াশোনা শেষে অনেকে আজ দেশের বিভিন্ন জায়গায় মেধার স্বাক্ষর রেখেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা দীর্ঘদিন পর একে অন্যকে কাছ থেকে দেখার সুযোগ পান। দিনব্যাপী নানা আয়োজনের অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা ফিরে যান শিক্ষাজীবনের স্মৃতিতে। পুরো মিলনায়তন পরিণত হয় কলেজ শিক্ষার্থীদের মিলনমেলায়।
স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব সকাল ন’টায় সাত পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ছিল অতিথিদের ভাষণ, ‘স্মৃতির আয়নায় চৌমুহনী কলেজ’ শিরোনামের প্রামাণ্য চিত্র পরিবেশন এবং ‘স্মৃতির ভেলা’ নামক অ্যালবামের মোড়ক উন্মোচন । জুময়ার নামাযের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব মধ্যাহ্নভোজ। তৃতীয় পর্বে কলেজের প্রাক্তন ছাত্র-বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। চতুর্থ পর্বে বিকেলের নাস্তা শেষে পঞ্চম পর্বে ছিল ছাত্র-শিক্ষকদের স্মৃতি চারণা। ষষ্ঠ পর্বে উপস্থিতিদের মধ্যে র্যাফেল ড্র এবং শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নোয়াখালীনিউজ/এসকে
স্টাফ রিপোর্টার: দেশের প্রথম নারী স্পীকার নোয়াখালীর কৃতি সন্তান ড. শিরিন শারমিন চৌধুরীকে সংবর্ধিত করবেন নোয়াখালীবাসী। আগামী ২৮ মে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের বিজয় মঞ্চে এই সংবর্ধনা দেয়া হবে।
নোয়াখালী প্রতিনিধি: আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালীর ৩০তম পালাবদল ও শপথ
অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের ধানসিঁড়ি ফুডজোনে অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে এপেক্স ক্লাব নোয়াখালী’র ২০১২ সালের সভাপতি এপেক্সিয়ান দেলোয়ার হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর ও পিএনপি এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন, জেলা-৮ এর সদ্য অতীত জেলা গর্ভনর এপেক্সিয়ান ফজলুল করিম, ২০১৩ কার্যবর্ষের নোয়াখালী এপেক্স ক্লাবের বোর্ড মেম্বারদের শপথ পাঠ করান জেলা-৮ এর গর্ভনর এপেক্সিয়ান হেলাল উদ্দিন।
২য় পর্বে সভাপতিত্ব করেন ২০১৩ কার্যবর্ষের সভাপতি এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম। বক্তব্য রাখেন পালাবদল কমিটির চেয়ারম্যান ও লাইফ মেম্বার এপেক্সিয়ান মাহমুদুর রশিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান সাইফুল্যাহ্ কামরুল. অতীত সভাপতি এপেক্সিয়ান হান্নান শাকুর , এপেক্সিয়ান আবু সাইদ,এপেক্সিয়ান তোফাজ্জল হোসেন তুহিন, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির অতীত সভাপতি এপেক্সিয়ান মো.মাইজুদ্দিন ও এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র সভাপতি এপেক্সিয়ান মিজানুর রহমান। পালাবদল অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব নোয়াখালী আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী ৮শিশু, কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে অবদানের জন্য এপেক্স ক্লাব নোয়াখালীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২০১২ সালের বেস্ট এপেক্সিয়ান হিসেবে সাইফুল্যাহ কামরুলকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। তার আগে বেস্ট এপেক্সিয়ানের নাম ঘোষণা করেন এপেক্সক্লাব অব নোয়াখালীর সভাপতি এপেক্সিয়ান দেলোয়ার হোসেন।
পালাবদল অনুষ্ঠান শেষে আর্কষণীয় র্যাফেল ড্র ও ডিনার অনুষ্ঠিত হয়।
নোয়াখালীনিউজ/এসকে
ফেনী থেকে নাজমুল হক শামীম: ফেনীতে র্যাবের অভিযানে তিনটি অস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ ছাত্রলীগ নেতা আনোয়ার আহম্মেদ মুন্সি (২৮) গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র
আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন (র্যাব)-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামে মুন্সি বাড়িতে অভিযান চালায়। এসময় ধলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আহম্মেদ মুন্সি’র ঘর থেকে দু’টি দেশীয় তৈরী সচল এলজি, একটি নাইন এমএম বিদেশী পিস্তল, সর্টগানের তিন রাউন্ড ও পিস্তলের চার রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে র্যাব তাকে ফেনী মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আনোয়ার আহম্মেদ মুন্সি সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের অধিনায়ক মেজর রাকীবুল আমীন জানান, আনোয়ার আহম্মেদ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ও র্যাবের কাছে একাধিক অভিযোগ ছিল।
ফেনী জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সুশেন চন্দ্র শীল জানান, আনোয়ার এক সময় ছাত্রলীগ করলেও বর্তমানে সে দলের কোন সদস্য নেই।
নোয়াখালীনিউজ/এসকে
সুবর্ণচর(নোয়াখালী) থেকে আব্দুল বারি বাবলু: নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুর্বণচরে ঘুর্ণিঝড় মহাসেনের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এতে দিশেহারা কৃষকরা। তথ্য মতে বঙ্গোপসাগরে
সৃষ্ট ঘুর্ণিঝড় মহাসেন ক্রমশ দূর্বল হয়ে ১৬মে নোয়াখালী অতিক্রম করে। এতে কোন প্রানহানি না হলেও এর প্রভাবে উপজেলায় কাঁচা ঘরবাড়ি, গাছপালা, স্কুল, দোকান-পাট বিধ্বস্তসহ রবিমৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষত বিক্ষত করে দেয় এ অঞ্চলের কৃষিজ অর্থনীতি।
ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা ১৪-১৬মে পর্যন্ত বৃষ্টি হওয়ায় প্রায় ৫০ভাগ ফসল পানির নিচে ডুবে যায়। পানি নিষ্কাশনে দেরি হওয়ায় পঁচে যায় ক্ষেতের ফসল। ঘরে তোলার সময় ঘুর্ণিঝড় ফসল কেঁড়ে নেওয়ায় এখন বাকরুদ্ধ কৃষক।যে দিকে যায় ফসলের পঁচা গন্ধে ভারি হয়ে উঠে নিঃশাস। বেশির ভাগ কৃষক আগামি রবিমৌসুমের বীজ সংরক্ষন করতে পারেনি। এতে ক্ষতির পরিমানকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩৩ হাজারহেক্টর আবাদি ভূমির মধ্যে চলতি রবিমৌসুমে ২১৫০হেক্টর ভূমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ। এর মধ্যে ৮৫০০হেক্টর সয়াবিন ও ১৫০০হেক্টর ভূমিতে বাদামের চাষ এবং ১১৫০ অন্যান্য ফসলের চাষ করেছে কৃষক। এ মৌসুমে সয়াবিন ও বাদাম উল্লেখযোগ ফসল। মূলত এ দুটি ফসলের উপর নির্ভর করে এ অঞ্চলের কৃষকের অর্থনীতি।
আমানউল্ল্যহ ইউনিয়নের কৃষক দুলাল চন্দ্র দাস জানান, তার তিন একর জমিতে সয়াবিনের চাষ করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা। মহাসেন না আসলে তিনি প্রায় ৮০ হাজার টাকার সয়াবিন বিক্রি হতো।জমির সব ফসল পঁচে যাওয়ায় এখন ঋন পরিশোধের যন্ত্রনার প্রহর গুনছে কৃষক দুলাল। চরবাটা ইউনিয়নের কৃষক হীরা বালা দাস, উত্তম কুমার দাস, বেলাল উদ্দিন, নাসির উদ্দিন, দিদার খসরু জানান বিভিন্ন সংস্থা থেকে ঋন নিয়ে আমরা সয়াবিন ও বাদাম চাষ করেছি। ঘুর্নিঝড় মহাসেন আমাদের ফসল ধ্বংস করে দেওয়ায় আমরা সর্বশান্ত।
উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, ঘুর্নিঝড়ে উপজেলায় ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। পানি জমে কয়েকটি ইউনিয়নে সয়াবিন ও বাদামের অপূরণীয় ক্ষতি হয়েছে। বেশির ভাগ কৃষক বীজ সংরক্ষন করতে পারেনি তাই আগামী রবি মৌসুমে বীজ সংকটের সম্বাবনা কথা ব্যক্ত করেন। তিনি কৃষকদের জন্য আশার বানী শুনিয়ে বলেন হত দরিদ্র কৃষকদের তালিকা তৈরি করে আগামি রবিমৌসুমে তাদের মধ্যে বিনা মূল্যে বীজ বিতরন ও প্রশিক্ষণ দেওয়া হবে।
নোয়াখালীনিউজ/এ
ডেস্ক রিপোর্টঃ নগ্ন ভবঘুরে খ্যাত ৫৪ বছরের সাবেক রয়েল মেরিন সেনা গফকে বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর শুক্রবার তাকে দক্ষিণ ইংল্যান্ডের আদালতে উত্থাপন করা হয়। আদালত তাকে আগামী ২৫শে মার্চ পরবর্তী শুনানি পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছেন। জনসম্মুখে তাকে প্রয়োজনীয় কাপড় পরার জন্য এর আগে এক বিচারক নির্দেশ দিয়েছিলেন। অবশ্য তিনি এ নির্দেশ অমান্য করে বলেছেন নগ্নতা মানবাধিকারের অংশ বলে তিনি মনে করেন।
জনসম্মুখে নগ্নভাবে চলাফেরা করার নিষেধাজ্ঞা অমান্য করায় যুক্তরাজ্যের ভবঘুরে স্টিফেন গফকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক দশকের বেশির ভাগ সময় ধরেই তিনি নগ্ন অবস্থায় বৃটেনের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন।
জনসম্মুখে প্রয়োজনীয় কাপড় না পরার কারণে গফ ইতিমধ্যেই বেশ ক’বার কারাদণ্ডের সম্মুখীন হয়েছেন
ডেস্ক রিপোর্টঃ এ অসাধারণ মেধাবী বালিকার নাম নেহা রামু। তার বয়স মাত্র ১২ বছর। নেহার পিতামাতা ভারতীয় ডাক্তার। মেনসা আইকিউ টেস্টে সে ১৬২ নম্বর পেয়েছে। তার বয়সী আর কেউ এত নম্বর পায়নি। এ নম্বর পাওয়ায় নেহা ব্রিটেনের সর্বোচ্চ বুদ্ধিমান মানুষদের ছাড়িয়ে গেছে। নেহার পিতামাতা একসময় ভারতে বসবাস করতেন। পরে তারা ব্রিটেনে পাড়ি জমান। এসময় নেহার বয়স ছিল ৭ বছর।
ভারতীয় বংশোদ্ভূত একটি ব্রিটিশ বালিকা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আইকিউ টেস্টে সে ১৬২ নম্বর পেয়ে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে অতিক্রম করেছে। আপেক্ষিক তত্ত্বের জনক আইনস্টাইনের জীবদ্দশায় আধুনিক আইকিউ টেস্ট ছিল না। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে, তার আইকিউ ছিল ১৬০। নেহা বরাবরই স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করতো। স্কুলের ভর্তি পরীক্ষায় সে তার মেধার স্বাক্ষর রাখে। ভর্তি পরীক্ষায় সে ২৮০ নম্বর পেলে পিতামাতা তার সম্ভাবনা উপলদ্ধি করতে সক্ষম হন। নেহা পিতামতার মতো ডাক্তার হতে চায়। সে হ্যারি পটারের ভক্ত এবং সাঁতারে আগ্রহী।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়ার
ঢাকা: বিনোদনমূলক টিভি চ্যানেল এশিয়ান সংবাদ প্রচার শুরু করতে যাচ্ছে। আর এর সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নাজমুল আশরাফ। এশিয়ান টিভি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এশিয়ান টিভির সংবাদ প্রচার শুরু আর নাজমুল আশরাফের যোগ দেয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। এরইমধ্যে নাজমুল আশরাফের সাথে কর্তৃপক্ষের আলোচনা চূড়ান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসের শুরুতেই চ্যানেলটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।
নাজমুল আশরাফ সর্বশেষ যুক্ত ছিলেন দৈনিক মানবকণ্ঠের সাথে। পত্রিকাটির পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি কয়েক মাস। এর আগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশের দ্বিতীয় বিনোদনমূলক টিভি চ্যানেল হিসেবে চলতি বছরের গোড়াতে যাত্রা শুরু করে এশিয়ান টিভি। প্রথমে চ্যানেলটি শুধু বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, গণজাগরণ মঞ্চ পরবর্তী প্রেক্ষাপটে দর্শকদের মধ্যে সংবাদ দেখার আগ্রহ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ প্রচারসূচিতে সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। পাশাপাশি দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিও এশিয়ানকে সংবাদ প্রচারের ক্ষেত্রে আগ্রহী করে তুলেছে।
একটি সূত্র জানায়, সংবাদ প্রচারের জন্য এশিয়ান টিভির যে অবকাঠামো তা যথেষ্ট নয়। কারণ খুবই সীমিত পরিসরের কারিগরী সুবিধা নিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করেছে। এ অবস্থায় অন্যান্য চ্যানেলগুলোর মতো বড় আকারের সংবাদ সম্ভবত চ্যানেলটি প্রচার করতে পারবে না। তবে, পরিস্থিতি মোকাবেলায় এশিয়ান বিকল্প একটি পথে হাঁটতে চাচ্ছে। কর্তৃপক্ষ আশা করছেন-তাদের এ উদ্যোগ দর্শকরা পছন্দ করবেন।
এশিয়ান সংবাদ প্রচার করলে এই মুহূর্তে চ্যানেলটিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন, আরটিভিসহ অন্যান্য চ্যানেলকে ছাপিয়ে যাওয়া চ্যানেলটির জন্য সহজ হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকমহল।
সুত্রঃ নতুন বার্তা/নোয়াখালীনিউজ

সেনবাগ: জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ, বিএনপি’র কে›ন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক এমপি’র রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সুবর্ণচর: সুবর্ণচরে শনিবার ভোরে পূর্বচরবাটা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো পূর্বচরবাটা ইউনিয়নের হাজী গ্রামের গিয়াস উদ্দিন এর পুত্র তাজুল ইসলাম(১৫)ও হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের আর্দশ গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দস এর ছেলে শরীফ উল্যাহ(১৮)।জানাযায়, তাজুল ইসলাম চরবাটা আনছার মিঞার হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র এবং শরীফ উল্যাহ। সৈকত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।চরজব্বর থানা সুত্রে জানা যায়, আটককৃত দুই জনই শিবির কর্মী । তারা ভোরে উপজেলার স্থানীয় শান্তিরহাট বাজারে হেফাজত ইসলাম ও শিবিরের পোষ্টার লাগানের সময় যুবলীগ কর্মী কেফায়েত উল্যাহ দুই জনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। অন্য দিকে আটককৃতরা জানায়, তারা তিন জন শিবির কর্মী এক সাথে উপজেলা শিবির সভাপতি সহীদুল ইসলামের নির্দেশে পোষ্টার লাগানোর সময় কেফায়েত তিন জনকেই আটক করেছিল কিন্তু পূর্বচরবাটা ইউনিয়নের ইসমাইল এর পুত্র শিমুল (২০)সে উপজেলা ছাত্রলীগের সভাপতির আত্মীয় হওয়ায় তাকে ছেড়ে দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।নোয়াখালীনিউজ/এসইউ
কবিরহাট: নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কবিরহাট বাজারস্থ সিদ্দিক কেরানীর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঐ বাড়ীর বেচু মিয়ার দুইটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বেচু মিয়া জানান। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।ঘরের মালিক বেচু মিয়া জানান, রাতে হঠাৎ করে তাদের পাশের ঘরে আগুনের ধোওয়া উঠতে দেখা যায়। কিন্তু আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের শোবার ঘরসহ দু’টি ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডের কথা কোম্পানীগঞ্জ উপজেলা ধমকল বাহিনীকে জানানো হলেও তারা আশার আগে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে রাতে কবিরহাট থানার পুলিশ, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মনজু ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেন।নোয়াখালীনিউজ/এসইউ
স্টাফ রিপোর্টার:
চৌমুহনী সরকারি এসএ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী-২০১৩ শুক্রবার ঢাকায়
অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) কলেজের অ্যালমনাই
অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।
এসএ কলেজ থেকে
পড়াশোনা শেষে অনেকে আজ দেশের বিভিন্ন জায়গায় মেধার স্বাক্ষর রেখেছেন। এই অনুষ্ঠানের
মাধ্যমে তারা দীর্ঘদিন পর একে অন্যকে কাছ থেকে দেখার সুযোগ পান। দিনব্যাপী নানা আয়োজনের
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা ফিরে যান শিক্ষাজীবনের স্মৃতিতে। পুরো মিলনায়তন পরিণত
হয় কলেজ শিক্ষার্থীদের মিলনমেলায়।
স্বাধীনতার প্রথম
পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব সকাল ন’টায় সাত পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর
ছিল অতিথিদের ভাষণ, ‘স্মৃতির আয়নায় চৌমুহনী কলেজ’ শিরোনামের প্রামাণ্য চিত্র পরিবেশন
এবং ‘স্মৃতির ভেলা’ নামক অ্যালবামের মোড়ক উন্মোচন । জুময়ার নামাযের বিরতির পর শুরু
হয় দ্বিতীয় পর্ব মধ্যাহ্নভোজ। তৃতীয় পর্বে কলেজের প্রাক্তন ছাত্র-বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা দেয়া হয়। চতুর্থ পর্বে বিকেলের নাস্তা শেষে পঞ্চম পর্বে ছিল ছাত্র-শিক্ষকদের
স্মৃতি চারণা। ষষ্ঠ পর্বে উপস্থিতিদের মধ্যে র্যাফেল ড্র এবং শেষ পর্বে ছিল মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান।
নোয়াখালীনিউজ/এসকে
নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল দক্ষিণ বাজারে অবস্থিত সেন্টাল প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় দিলরুবা আক্তার সুমি (২০) নামের এক প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে ভাংচুর করে। নিহত সুমি উপজেলার বদকোর্ট ইউনিয়নের পাটওয়ারী বাড়ীর প্রবাসী মোহাম্মদ রাসেলের স্ত্রী।শুক্রবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বদলকোর্ট ইউপির পাটওয়ারী বাড়ীর প্রবাসী রাসেলের স্ত্রী সুমির প্রসব বেথা উঠলে দুপুর আড়াইটার দিকে তাকে চাটখিল দক্ষিণ বাজারের সেন্টাল প্রাইভেট হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেন্টাল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওবায়দুল হক সুমিকে এনেস্টেসিয়া ইনজেকশান ভুল ফুসিং করার কারণে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে ডাক্তার ওবায়দুল হক পলাতক রয়েছে। এ ব্যপারে হাসপাতালের মালিক বজলুর রহমান লিটনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আমি বর্তমানে চট্রগ্রাম আছি। ঘটনার খবর শুনে আমি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনার খবর শুনেছি তবে এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।নোয়াখালীনউিজ/এসইউ

ফেনী থেকে নাজমুল হক শামীম: ফেনীতে র্যাবের অভিযানে তিনটি অস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ ছাত্রলীগ নেতা আনোয়ার আহম্মেদ মুন্সি (২৮) গ্রেফতার হয়েছে ।
মোঃ ইমাম হাছান কচি, দাগনভুঞা: ফেনীর দাগনভুঞা উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে খুশিপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, খুশিপুর গ্রামের করিম উল্যার ছেলে মোঃ আলম (৩০), আবদুর রশিদের ছেলে মোঃ মিয়া (৩৮) ও মনু মিয়ার ছেলে সুরুজ মিয়া(২৮)। পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জায়লষ্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত ওই ৩আসামীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ২০০৮সাথে ৪৫৭/৩৮০ধারায় মামলা দায়ের হলে ফেনী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে দেড় বছর সশ্রম কারাদন্ড ৩হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করে। দীর্ঘদিন যাবত আসামীরা পলাতক ছিল। থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ধৃত আমাসীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নোয়াখালীনিউজ/এসইউ
নাজমুল হক শামীম, ফেনী: ফেনীতে যৌতুকের জন্য আসমা আক্তার সনিয়া (২১) নামে একজন গৃহবধুকে শশুর বাড়ীতে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখালে ফেনী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘটনায় পর থেকে পরিবারের সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় আসমা আক্তার সনিয়ার বাবা গিয়াস উদ্দিন ড্রাইবার বাদী হয়ে তার শাশুড়ীসহ ৬ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মনোয়ারা বেগম (২৭) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের মৃত সামছুল হকের আবুধাবি প্রবাসী ছেলে মাইন উদ্দিনের সাথে প্রায় চার বছর আগে পাশের ছনুয়া ইউনিয়নের টংগীর পাড় গ্রামের গিয়াস উদ্দিন ড্রাইবারের মেয়ে আসমা আক্তার সনিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মাইন উদ্দিন প্রবাসে চলে যায়। এরপর থেকে বাপের বাড়ী থেকে যৌতুক আনার জন্য গৃহবধু আসমার ওপর তার শাশুড়ী ও ননদসহ অন্যরা নানা ভাবে চাপ দিতে থাকে এবং শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। আসমার বাবা গিয়াস উদ্দিন ড্রাইবার দাবি করেন, বিয়ের সময় নগদ টাকা ও জিনিষপত্রসহ প্রায় তিন লাখ টাকা যৌতুক হিসাবে মাইন উদ্দিনের পরিবারকে দিতে হয়। জামাই বিদেশে চলে যাওয়ার পর তার মা আনোয়ারা বেগমসহ পরিবারের অন্যরা আবারও মোটা অংকের যৌতুকের জন্য তার মেয়ের ওপর প্রতিনিয়ত শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি মোবাইল ফোনে তার স্বামীকেও জানানো হলেও অত্যাচার নির্যাতন কমেনি। বরং তাদের ছেলেকে কেন জানানো হয়েছে-সে কারনে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।তিনি আরো অভিযোগ করেন, গত বুধবার রাতে তার মেয়ে আসমা আক্তার সনিয়াকে শশুর বাড়ীতে মারধর করা হয়। এতে সে মারা যায়। তারপর তাকে গলায় ওড়না পেঁচিয়ে আধা ঝুলন্ত অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বাড়ীর সবাই পালিয়ে যায়। নিহতের মোহনা নামে দেড় বছরের একটি মেয়ে রয়েছে।ফেনী থানা পুলিশ আসমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী গৃহবধু আসমা আক্তার সনিয়ার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের ও মনোয়ারা বেগম নামে এজাহারনামীয় একজন মহিলাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।নোয়াখালীনিউজ/এসইউ
দাগনভুঞা: দাগনভুঞা থানার পুলিশ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের জমাদার বাড়ির দরজা থেকে গত মঙ্গলবার রাতে ৭৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ গোলাফের রহমানের ছেলে আবুল বাশার প্রকাশ কালা বাহার (৪০) কে গ্রেফতার করে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বেকের বাজার থেকে এক কেজি গাঁজাসহ আশ্রাফপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রমজান আলী প্রকাশ মিজান (৩৮) কে গ্রেফতার করে। একই দিন রাতে উপজেলার রাজাপুর বাজার থেকে ২০ লিটার ছোলাই মদসহ একই এলাকার মৃত নুর মিয়ার ছেলে আব্দুল মন্নান (৪০) কে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আলমগীরের নের্তৃত্বে থানার একদল পুলিশ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই তিন ব্যবসায়ী মাদক বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। থানার (ওসি) নিজাম উদ্দিন আটক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।নোয়াখালীনিউজ/এসইউ
সোনাগাজীঃ এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ও পত্রিকায় প্রচারের অভিযোগে ছলিম উদ্দিন রিপন (২২) নামের এক বখাটে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ। পুলিশ, এজাহার ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাযায়, জেলার সোনাগাজী উপজেলার একটি বিদ্যালয়ে অধ্যয়নকালে যাওয়া আসার সময় বিয়ের প্রস্তাবে মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। পালগিরি গ্রামের কুয়েত প্রবাসীর মেয়ে ও দশম শ্রেনীর ওই ছাত্রী ২০১২ সালের ২৬ ডিসেম্বর স্কুলে আসার পথে সিএনজি অটোরিক্সা যোগে দুর্বৃত্তরা জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষনের ভিডিও চিত্র ধারণ করে এবং তার সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরবর্তীতে ধর্ষণের চিত্র ইন্টরনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আবু সুফিয়ানের সহযোগী ছলিম উদ্দিন রিপন ওই ছাত্রীর সাথে একটি বিয়ের ফর্দনামা তৈরী করে। এতে আবু সুফিয়ান ক্ষিপ্ত হয়ে ধারণকৃত ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়। পরবর্তীতে ছলিম উদ্দিন রিপনও তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা নিজ বাড়ি ছেড়ে চট্রগ্রাম চলে যান। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই জয়নাল আবেদিন ফারুক বাদি হয়ে ৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৩/তাং-২০-১-১৩) দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছে, ফেনী শহরের সুলতানপুর গ্রামের ডা. মনির আহম্মদের ছেলে ছলিম উদ্দিন রিপন, মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের মো. নুর করিমের ছেলে আবু সুফিয়ান, সোনাগাজী ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিক দুলালের ছেলে আপেল মাহমুদ রবি এবং শেখ আহম্মদের ছেলে আবু বক্কর ছিদ্দিক দুলাল। মামলার পর আসামিরা পরস্পর যোগসাজসে ধষণের দৃশ্য ইন্টারনেট ও ফেনীর একটি স্থানীয় পত্রিকায় প্রকাশ করে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ছাত্রীর ভাই র্যাব-৭ ক্যাম্পে অভিযোগ দেন। সোমবার রাতে পুলিশের হাতে ছলিম উদ্দিন রিপন গ্রেফতার হলে ঘটনার রহস্য উদঘাটন হয়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ চন্দ্র পাল ধষনের মামলায় এক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, চলতি বছর (২০১৩) সোনাগাজীর একটি স্কুল থেকে নির্যাতিত ওই ছাত্রী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।নোয়াখালীনিউজ/ নাজমুল হক শামীম

রামগঞ্জ : রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের নোয়া বাড়ীর প্রবাসী তাজুল ইসলামের বসত ঘরে ডাকাতি করা কালীন গৃহবধূ রেশমা আক্তারের (২৫) সাহসীকতায় ২ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী ।
লক্ষ্মীপুর: শতশত ক্ষতিগ্রস্থ কৃষক তাদের পূর্নবাসনের দাবিতে স্থানীয় নতুন তেওয়ারীগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন করার দাবিতে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল আলম,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. শাহাজান, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম ভুঁইয়া, আলমগীর হোসেন ভুঁইয়া,ও আরো অনেকে ।শুক্রবার সকালে এ মানববন্ধন পালিত হয়। বক্তারা বলেন, গত কয়েকদিনের অতিবৃষ্টিতে এ এলাকার শত শত কৃষকের সয়াবিন, বাদাম, বোরো ধান, মরিচসহ অন্যান্য ফসল গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করার পর বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা বর্তমানে হতাশাগ্রস্ত ও মানবেতর জীবন যাপন করছে।তাই অবিলম্বে এ সকল ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ ও অসহায় ও দরিদ্র কৃষকদের পূনবার্সন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার কৃষক এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়। নোয়াখালীনিউজ/এসএইচ
রামগঞ্জ: ভস্মীভূত বসতঘরের বাথরুমের ছাদ থেকে বৃহস্পতিবার বিকেল পুলিশ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ বাইপাস সড়কে চৌধুরী ভিলায় প্রতিবন্ধী মরিয়ম বেগমের অগ্নিদগ্ধ গলিত লাশ দু’দিন পর উদ্ধার করে। উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে পারটেক্সের সামগ্রীর গুদাম ও চৌধুরী ভিলায় রাখা তুলাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে মানসিক প্রতিবন্ধী মরিয়ম বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান।নোয়াখালীনিউজ/এসএইচ
রামগঞ্জ : রামগঞ্জের আতাকরা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তরা হলো, মোঃ জাহেদ হোসেন, মেহেদী হাছান, মাছুম উল হক, সোহাগী আক্তার, রিফাত সুলতানা। রামগঞ্জ উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক জানান, বিগত বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় তাঁর বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে ৫৭ জন উর্ত্তীন হয়েছে। এর মধ্যে একটি গোল্ডেন জিপিএ সহ ৫ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। শিক্ষকদের আপ্রাণ চেষ্টায় কারনে বিগত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল ভাল হয়েছে। তিনি আগামীতে আরও ভাল ফলাফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।নোয়াখালী নিউজ/সোহরাব হোসেন
রামগঞ্জ : রামগঞ্জ বেসরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলা, কোচিং বাণিজ্য ও খামখেয়ালির কারণে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে অভিভাবক মহল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ও হতাশা ব্যক্ত করেছেন।জানা যায়, বিগত কয়েক বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের জিপিএ ৫ এর তুলনায় এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ এর মধ্যে ব্যাপক ব্যবধান দেখা দিয়েছে। বিগত ২০১২ সালে এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন। কিন্তু এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।এ বিষয়ে এক অভিভাবক বলেন, ক্লাস চলাকালিন সময়, আগে ও পরে বেশ কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়া নিয়ে ব্যস্ত থাকেন।আরেক অভিভাবক এই প্রতিবেদককে জানান, প্রধান শিক্ষক বিদ্যালয় চালাতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খামখেয়ালি ও উদাসিনতার কারণে এই বিদ্যালয়ের জিপিএ ফলাফল এ বছর খারাপ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য, অনিয়মিত ক্লাস ও যথাযত নির্দেশনা না থাকার ফলে স্কুল তার ঐতিহ্য হারাতে বসেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে। এতে করে অভিভাবক মহল আগামী শিক্ষা বছরে অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির ব্যাপারে চিন্তাভাবনা করছে। এছাড়াও বিদ্যালয়ের পূর্ব পাশের ফাটল ধরা দ্বিতল ভবনটি নিয়েও ছাত্রছাত্রী, অভিভাবক মহল ও এলাকাবাসী আতংকে আছে।নোয়াখালী নিউজ/সোহরাব হোসেন
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : সংসদে এসে আলোচনা করুন
ঢাকাঃ আজ শুক্রবার বিকেল চারটার দিকে বনানীতে স্ত্রী আইভি রহমানের কবরে জিল্লুর রহমানের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
দাফনের আগে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। কবরে নামানোর পর গোলন্দাজ দল রাষ্ট্রপতিকে গান স্যালুট প্রদান করে। দাফন সম্পন্নের পর তিনবার গুলি ছুড়ে তাকে হলি ফায়ার জানায় সেনা বাহিনীর আরেকটি দল।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসানসহ অন্যান্য আত্মীয়-স্বজন।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান গত বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পরদিন বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানযোগে রাষ্ট্রপতির মরদেহ বাংলাদেশে আনা হয়।
দেশের ১৯তম রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ঢাকাঃ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা ০৯ মিনিটে ভৈরবের হাসমত আলী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর রাষ্ট্রপতির মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে জিল্লুর রহমানের মরদেহ সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে নিজ এলাকা কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।
জানাজার আগে রাষ্ট্রপতির ছেলে ও বিসিবির সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।
জানাজায় অগনিত মানুষ অংশ নিয়েছেন। সকাল থেকেই জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ কলেজ মাঠে উপস্থিত হতে থাকে। সেখানে সৃষ্টি হয় শোকাবহ এক পরিবেশ।
পরে বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ্ ময়দানে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজ বিকাল চারটায় বনানী কবরস্থানে স্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেত্রী আইভি রহমানের করবে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ঢাকাঃ প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মরদেহ বহনকারী গাড়িটি বেলা ১টা ৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেছে। পরে ১টা ১০ মিনিটে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এর আগে আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় আনা হয়। এরপর ১২টা ১০ মিনিটে কফিন নামানো হয় ফ্লাইট থেকে। মেজর জেনারেল পদমর্যাদার ১০ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা কাঁধে তুলে নেন প্রেসিডেন্টের মরদেহ। সে অবস্থায় তাকে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। কিছুদূর এগিয়ে নিয়ে কফিন রাখা হয় একটি মঞ্চের ওপর। সেখানে জিল্লুর রহমানের কফিনে প্রথমেই শ্রদ্ধা জানান অস্থায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ অ্যাডভোকেট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শ্রদ্ধা জানান। প্রেসিডেন্টের মরদেহ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বিরোধীদলীয় নেত্রী, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিচারপতিগণ, সংসদ সদস্যগণ, কূটনীতিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুম মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মরহুম রাষ্ট্রপতির আত্মীয়স্বজন ও সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর লাশ রাখা হবে সিএমএইচ-এর হিমঘরে। শুক্রবার আড়াইটায় জাতীয় ঈদগাহে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ সাধারণ ছুটি কার্যকর হবে।
আদেশে জানানো হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
অন্যদিকে, রাষ্ট্রীয় শোকের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা থেকে রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বগুড়া সার্কিট হাউসে রাত্রিযাপন করে পরদিন শনিবার দিনভর বগুড়া ও জয়পুরহাটে একাধিক সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল। এর আগে ঢাকা জেলা বিএনপি প্রেসিডেন্টের সম্মানে আজকের হরতাল স্থগিত করে।
বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জিল্লুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ থেকে সারা দেশে এই শোক পালন করা হচ্ছে।
ঢাকাঃ প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মরদেহ বহনকারী গাড়িটি বেলা ১টা ৩ মিনিটে বঙ্গভবনে পৌঁছেছে। পরে ১টা ১০ মিনিটে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এর আগে আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় আনা হয়। এরপর ১২টা ১০ মিনিটে কফিন নামানো হয় ফ্লাইট থেকে। মেজর জেনারেল পদমর্যাদার ১০ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা কাঁধে তুলে নেন প্রেসিডেন্টের মরদেহ। সে অবস্থায় তাকে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। কিছুদূর এগিয়ে নিয়ে কফিন রাখা হয় একটি মঞ্চের ওপর। সেখানে জিল্লুর রহমানের কফিনে প্রথমেই শ্রদ্ধা জানান অস্থায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ অ্যাডভোকেট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শ্রদ্ধা জানান। প্রেসিডেন্টের মরদেহ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বিরোধীদলীয় নেত্রী, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিগণ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিচারপতিগণ, সংসদ সদস্যগণ, কূটনীতিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুম মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মরহুম রাষ্ট্রপতির আত্মীয়স্বজন ও সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর লাশ রাখা হবে সিএমএইচ-এর হিমঘরে। শুক্রবার আড়াইটায় জাতীয় ঈদগাহে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ সাধারণ ছুটি কার্যকর হবে।
আদেশে জানানো হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
অন্যদিকে, রাষ্ট্রীয় শোকের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা থেকে রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বগুড়া সার্কিট হাউসে রাত্রিযাপন করে পরদিন শনিবার দিনভর বগুড়া ও জয়পুরহাটে একাধিক সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল। এর আগে ঢাকা জেলা বিএনপি প্রেসিডেন্টের সম্মানে আজকের হরতাল স্থগিত করে।
বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জিল্লুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ থেকে সারা দেশে এই শোক পালন করা হচ্ছে।
প্রবাস ডেস্কঃ হলিউডের মারদাঙ্গা সব অ্যাকশন ছবিতে প্রায়ই দেখা যায় উড়োজাহাজকে ভেঙে পড়তে। তবে সত্যি সত্যি তো আর উড়োজাহাজ ভেঙে পড়ে না, বরং সেই দৃশ্যগুলোতে স্পেশাল ইফেক্টেরই প্রাধান্য থাকে। তারপরেও ভাঙা উড়োজাহাজের ধ্বংসযজ্ঞের জন্য সেট তৈরি করতে হয়। হলিউড সুপারস্টার টম ক্রুজের সর্বশেষ ব্লকবাস্টার ‘অল ইউ নিড ইজ কিল’ ছবিতেও এ রকম দুটি উড়োজাহাজ ক্র্যাশের দৃশ্য রয়েছে। একটি সমুদ্র সৈকতে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ার দৃশ্য রয়েছে। লিভসডেনে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই ছবির শুটিং হয়। ওয়ার্নার ব্রাদার্সের এই ছবিতে এই দুইটি উড়োজাহাজ সরবরাহ করেছে ইম্পেরিয়াল এয়ার স্যালভেজ কোম্পানি। গর্বের বিষয় হচ্ছে, এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মুস্তফা আজিম। তিনি আমাদের বাংলাদেশেরই সন্তান। টম ক্রুজের এই চলচ্চিত্রের জন্য তিনি তার কোম্পানির বোয়িং ৭৩৭ এবং বিএই ১৪৬ ব্যবহার করেন। মুস্তফা আজিম বাংলাদেশিদের নিয়েই গড়ে তুলেছেন ইম্পেরিয়াল এয়ার স্যালভেজ। ব্রিটিশভিত্তিক বাংলাদেশি এই কোম্পানিটি চলচ্চিত্রে ব্যবহূত বিভিন্ন ধরনের এয়ারক্রাফটের ইন্টেরিয়র কিংবা ক্র্যাশ করা উড়োজাহাজের জন্য সেট তৈরিতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। এর আগে বিবিসি এবং স্কাই নিউজকেও একই সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০০৫ সালে একটি ক্র্যাশ করা এফ২৮ কিনে মুস্তফা আজিম গুলশানে গড়ে তোলেন দেশের প্রথম উড়োজাহাজ রেস্টুরেন্ট। সম্প্রতি মুস্তফা আজিম ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি উড়োজাহাজও কিনেছেন। বাংলাদেশ, যুক্তরাজ্য ছাড়াও বুলগেরিয়া এবং অস্ট্রেলিয়াতে বিভিন্ন প্রজেক্ট রয়েছে মুস্তফা আজিমের ইম্পেরিয়াল এয়ার স্যালভেজের। বলাই যায়, প্রথম বাংলাদেশি হিসেবেই হলিউডে স্থান করে নিয়েছেন মুস্তফা আজিম। তবে এতদিন এই গৌরবের খবরটি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হলেও বাংলাদেশি মিডিয়ায় আসেনি। একই সাথে মুস্তফা আজিম খুব শিগগিরই দেশেও আসবেন। তাই খুব শিগগিরই বাংলাদেশের এই সুনাগরিককে আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেওয়ার প্রস্তুতি চলছে। দেশে এসে মুস্তফা আজিম বিশ্বসেরা টম ক্রুজের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করবেন বলে জানা গেছে।
বিনোদন ডেস্ক: বলিউড স্টার অক্ষয় বা হৃত্বিক রোশনের সঙ্গে তাল মিলিয়ে নাচা চাট্টেখানি কথা নয়। সেই দুঃসাহসই দেখাবেন এবার ক্যাটরিনা কাইফ। ক্যাট সেই কঠিন কাজটিই করে দেখাবে। আবশ্য এর আগে ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ এ অক্ষয় খানের বিপরীতে অভিনয় করলেও দর্শনীয় ছিল ‘শিলা কি জওয়ানি হো’ ছবিতে আইটেম এ ক্যাটের নাচ।আর প্রথম বারের মতো ‘চিকনি চামেলি’ ছবিতে হৃত্বিকের সঙ্গে আইটেমে নেচেছিলেন ক্যাট। আর এবার হৃত্বিক-ক্যাট জুটি নাচের ঝড় তুলবেন সিদ্ধার্থ রাজ আনন্দের পরিচালনায় আপকামিং ‘ব্যাং ব্যাং’ ছবিতে।বলিউডে অন্যতম শ্রেষ্ঠ ড্যান্সার হিসেবে পরিচিত হৃত্বিক। আর হৃত্বিকের সঙ্গে ফাটাফাটি নাচের প্রস্তুতি নিতে হচ্ছে ক্যাটকে। তার জন্য দিতে হচ্ছে বাড়তি সময়। হৃত্বিকের সঙ্গে তাল মিলিয়ে নাচা চ্যালেঞ্জিং, তবে ক্যাট সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আগামি জুন থেকে এ ছবির শুটিং হবে। তাই মাস খানেক আগে থেকেই নিচ্ছেন প্রস্তুতি। পরিচালক সিদ্ধার্থ রাজ আনন্দ ও কোরিওগ্রাফার আহমেদ খান নাচের সেট নির্ধারন করেছেন গ্রিসে। আর ক্যাটরিনা নিজেকে তৈরি করে নিচ্ছেন নিজের সেরা পারফরম্যান্স দেখাতে। তবে এ ছবির প্রস্তুতির ফাঁকে আপকামিং ‘ধুম থ্রি’ ছবির জন্য সময় বের করে নিচ্ছেন ক্যাট।
বিনোদন ডেস্কঃ আত্মসমর্পণের পর সঞ্জয় দত্তকে শাস্তি হিসেবে কারাগারে রান্না-বান্নার কাজ দেয়া হতে পারে। এজন্য পারিশ্রমিক হিসেবে প্রতিদিন তাকে ২৫ রুপি করে দেয়া হবে। আর ভাল করতে পারলে দৈনিক ৫০ রুপি পর্যন্ত উন্নীত করা হবে।
এছাড়াও এই বলিউড অভিনেতা পরিবার থেকে মাসিক ১৫০০ রুপি করেও ভাতা নিতে পারবেন। কারাগারে কয়েদিরা ছুতারের কাজ, কার্পেট বুনা, কিংবা চামড়ার ওয়ার্কশপেও কাজ করেন।
সঞ্জু চাইলে এগুলো থেকেও কোন একটি কাজ বেছে নিতে পারবেন। এর আগেরবার জেলে গিয়ে তিনি চেয়ার মিস্ত্রীর কাজ করেছিলেন।
এক মাসে পরিবারের সর্বোচ্চ পাঁচজনের সাথে দেখা করার জন্য বিশ মিনিটের জন্য সময় পাবেন। আগামী ১৬ মে তিনি টাডা কোর্টে আত্মসমর্পণ করবেন।
এদিকে সঞ্জয় এর জেলে যাওয়া নিয়ে সমবেদনা জানাচ্ছেন বলিউডের অনেকেই।
অভিনেতা অর্জুন রামপাল বলেছেন, ‘সঞ্জয় এর জেলে যাওয়ার ঘটনা আমাকে হতাশ করেছে।‘
রণবীর কাপুর বলেছেন, ‘সঞ্জয় খুবই শক্ত মনোবলের মানুষ। ’
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত আসামী সঞ্জয়কে ৫ বছরের সাজা দেন ভারতীয় আদালত। মুন্না ভাই খ্যাত এ অভিনেতা সুপ্রীমকোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করলে ১০ মে শুক্রবার তা নাকচ হয়ে যায়। আগামী ১৬ মে’র মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এর আগে নিম্ন আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিলেও, তিনি ইতোমধ্যে আঠারো মাস জেলে কাটানোয় তাকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।
বিনোদন ডেস্কঃ উঁচু মাত্রায় ক্যান্সারের ঝুঁকি থাকায় ম্যাসটেকটমি করে দুই স্তন অপসারণ করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এবছরের ২ ফেব্রুয়ারি জলির শল্যচিসার্জারির প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় ২৭ এপ্রিল।
তিনি ৮৭ % স্তন ক্যান্সার ঝুঁকিতে এবং ৫০% ডিম্বাশয় ক্যান্সার ঝুঁকিতে ছিলেন জানিয়ে জোলি বলেন, অস্ত্রোপচারের পর তার স্তন ক্যান্সারের ঝুঁকি ৫ শতাংশে নেমে এসেছে।
তার মা ৫৬ বছর বয়সে স্তন ক্যান্সারে মারা যান বলে নিউ ইয়র্ক টাইমসের লেখায় জানান জোলি। স্তন আংশিক বা পুরোপুরি অপসারণের প্রক্রিয়াকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ম্যাসটেকটমি।
নিজের ম্যাসটেকটমি অস্ত্রোপচার প্রসঙ্গে জোলি বলেন, ফেব্রুয়ারির ২ তারিখে ম্যাসটেকটমি প্রক্রিয়া শুরু হওয়ার দুই সপ্তাহ পর তার একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়। ওই সময় তার স্তনটিস্যু সরিয়ে নেয়া হয়। এই অস্ত্রোপচারে সময় প্রয়োজন হয় আট ঘণ্টা।
নয় সপ্তাহ পর তার চূড়ান্ত অস্ত্রোপচারের মাধ্যমে ম্যাসটেকটমি সম্পন্ন হয়। এই সময় তার স্তন প্রতিস্থাপন করা হয়। গত কয়েক বছরে এই প্রক্রিয়ার অনেক উন্নতি হয়েছে জানিয়ে জোলি বলেন, এই অস্ত্রোপচারের ফল চমৎকার হতে পারে।
জোলি বলেন, "আমি প্রত্যেকটি মা ও মেয়েকে উৎসাহ দেই বিশেষ করে যাদের পরিবারে কারও স্তন ও ডিম্বাশয় ক্যান্সার রয়েছে, তাদের ডাক্তারদের সাথে দেখা করে পরামর্শ নেওয়ার।"
সূত্র: নিউইয়র্ক টাইমস
এবার মৌমাছির বিষ এইডস প্রতিরোধে
আমরা বই পড়তে সবাই ভালোবাসি । বইয়ের ডিজিটাল ভার্সন হচ্ছে ইবুক । এই ইবুক এর কারনে আমাদের বই পড়ার অভ্যাস দিনে দিনে বেড়ে চলছে । আমি নিজেও ইবুক প্রেমী । আপনি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটে পিডিএফ রিডারের সাহায্যে ইবুক পড়তে পারবেন । আমরা ইবুক গুলো সাধারনত ইন্টারনেট থেকে ডাউনলোড করি । আজ আমাদের ইন্টারনেট বিশ্ব বাংলা বই ডাউনলোড করার ওয়েবসাইট দিয়ে পরিপূর্ণ । আপনি খুজলে হাজারটা বাংলা বই ডাউনলোড করার ওয়েবসাইট পাবেন । কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট গুলো থেকে বই ফ্রিতে ডাউনলোড করা যায় না । এর মধ্য আমি আজ সবথেকে সেরা দশটি বাংলা বই ফ্রী ডাউনলোড করার ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব ।
বাংলা বই ফ্রী ডাউনলোড করার সেরা ১০ টি ওয়েবসাইটঃ
০১) www.banglapdfboi.com
02) www.banglabooksdownload.com
03) www.banglainternet.com
04) www.amarboi.com
05) www.allbdbooks.com
06) www.onlyforstudy.com
07) www.banglabook.org
08) www.banglabook.net
09) www.ebooksdunia.com
10) www.banglaebookdownload.com
এর মধ্য আমার কাছে Bangla Books Download ওয়েবসাইটটি সব থেকে বেশি ভালো লেগেছে । অনেকেই আমার সাথে একমত নাও হতে পারেন ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এক্সিলারেশান ল্যাবরেটরি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করেছেন বৈদ্যুতিক উৎস হিসেবে বাতাস এবং সূর্যের আলোকে ব্যবহার করে।
“আমরা চেয়েছি বাতাস এবং সূর্যের আলো ব্যবহার করতে সক্ষম এমন একটি ব্যাটারি উদ্ভাবন করতে যেটি আর্থিকভাবে সাশ্রয়ী এবং অধিক বেশি পরিমাণে বিদ্যুৎ করতে সক্ষম।”- বলছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল এবং এনার্জি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক উইয়ি চুই।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের এই আবিষ্কার এখন পর্যন্ত আবিষ্কৃত সবচে সুন্দর ডিজাইনের এবং ফলপ্রসু ব্যাটারি।”
উইয়ি এবং তার সহকরমীরা Energy SPamp Environmental Science Journal’এর মে সংখ্যায় তাদের আবিষ্কারের কথা বিস্তারিত জানাবেন।
বর্তমানে প্রচলিত ব্যাটারি শক্তির বড় এবং অকস্মাৎ ফ্লাকচুয়েশান সহ্য করতে পারে না। সদ্য আবিষ্কৃত ব্যাটারি সর্বনিম্ন ২০ শতাংশ পর্যন্ত ফ্লাকচুয়েশান সহ্য করতে পারবে। এই ব্যাটারির ট্যাঙ্ক, পাম্প এবং পাইপগুলো এর আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি অন্যান্য যেকোনো ব্যাটারির চেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে পারবে। উইয়ি চুই এবং তার দলের আবিষ্কৃত এই ব্যাটারির গঠনই কেবল সরল নয়, বরং এটি অনেক সাশ্রয়ীও বটে।
ভবিষ্যতে উইয়ি’র দল শক্তি সংরক্ষণ পদ্ধতির আধুনিকায়নের উদ্দেশ্যে laboratory-Scale System নিয়ে কাজ করতে আগ্রহী।
প্রযুক্তি ডেস্ক: ১ সেকেন্ডেরও কম সময়ে চার্জ হয়ে যাবে মোবাইল ফোন কিংবা ট্যাবলেটের লিথিয়াম আয়ন ব্যাটারি। আর গাড়ির ব্যাটারিও চার্জ হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডে। এটা গল্প নয় একেবারেই বাস্তব। এমনই তথ্য জানালেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষকদের দাবী, তারা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যে প্রযুক্তিতে ব্যাটারি চার্জ দিতে অনেক কম সময় লাগবে। তাদের তৈরি ব্যাটারিটি আকারে অন্যগুলোর তুলনায় খুবই ছোট। কিন্তু এর শক্তি সঞ্চয়ক্ষমতা এবং রিচার্জ হওয়ার ক্ষমতা প্রচলিত ব্যাটারিগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। তাদের মতে, এটিকে একটু বড় আকারে তৈরি করলেই ইলেকট্রিক কার, রেডিও স্টেশনের মতো বিপুল শক্তি ব্যয়কারী অবকাঠামোগুলোর চাহিদা মেটানো সম্ভব হবে।
মাত্র কয়েক মিলিমিটার লম্বা হওয়ায় এ ব্যাটারির ওপর নির্ভর করে স্মার্টফোন কিংবা ট্যাবলেটগুলোকে আরো পাতলা ও হালকা করাও সম্ভব হবে। গবেষণা দলের প্রধান উইলিয়াম পি কিং জানান, তাদের মূল লক্ষ্য ছিল ছোট আকারের ব্যাটারি তৈরি করা। তবে সেটা করতে গিয়ে আরো কিছু প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হন তারা।
কিং জানান, প্রচলিত ব্যাটারিগুলোর শক্তি সঞ্চয় ও ছাড়ার পদ্ধতি মূলত দুই রকমের। প্রথম পদ্ধতিতে বিদ্যুৎকোষগুলো খুব তাড়াতাড়ি বিদ্যুৎ নিঃসরণ করে, জমা রাখে খুবই কম। অন্যগুলোর শক্তি নিঃসরণের হার খুবই ধীর, কিন্তু এগুলো চার্জ করতেও দীর্ঘ সময় লাগে। অবশ্য স্মার্টফোনগুলোয় দ্বিতীয় ধরনের ব্যাটারিই ব্যবহার করা হয়।
কিংয়ের দলের উদ্ভাবিত ব্যাটারিটি একই সঙ্গে দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে যেমন সক্ষম, তেমনি এর চার্জিং টাইমও খুবই কম। এতে ব্যবহার করা হয়েছে দ্রুত চার্জ করতে সক্ষম বিশেষ ক্যাথোড (ব্যাটারির পজিটিভ প্রান্ত)। এটির নকশা করেছেন অধ্যাপক পল ব্রায়ান। কিংয়ের দল তৈরি করেছেন সামঞ্জস্যপূর্ণ অ্যানোড (ব্যাটারির নেগেটিভ প্রান্ত)। এরপর এ দুটিকে সমন্বয় করেই ব্যাটারির কাঠামো দাঁড় করানো হয়েছে।
কিং জানান, তাদের এ ব্যাটারি অন্যগুলোর তুলনায় ৩০ গুণ বেশি সময় ধরে রেডিও তরঙ্গ প্রচার অব্যাহত রাখতে সক্ষম। যদিও প্রচলিত ব্যাটারিগুলোর তুলনায় এর আকৃতি ৩০ গুণ কম। প্রচলিত প্রযুক্তির ব্যাটারিগুলোর তুলনায় এটি এক হাজার গুণ বেশি দ্রুত চার্জ নিতে সক্ষম। কিংয়ের মতে, আকৃতি নিতান্ত ক্ষুদ্র হওয়ার কারণে নতুন ব্যাটারিটির উত্পাদন খরচও অনেক কমে আসবে। সেই সঙ্গে বহনযোগ্য যন্ত্রগুলোর ওজনও কমে আসবে অবিশ্বাস্য হারে।
প্রযুক্তি ডেস্ক: বিশ্বমানের থ্রিডি অ্যানিমেশন এনেছে বিকাশ, যার পুরোটাই তৈরি হয়েছে বাংলাদেশে। ভিডিওটিতে দৈনন্দিন টাকা আদান-প্রদানের জটিল বিষয়গুলো খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
উদ্যমী ও প্রতিভাবান তরুণ গ্রাফিক অ্যানিমেটরদের নিয়ে তৈরি স্টুডিও বাঙ্গী ভিডিওটি অ্যানিমেট করেছে। পনের মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে বাংলাদেশে তৈরি বিশ্বমানের এই অ্যানিমেশন।
ভিডিওটিতে দেখানো হয়েছে বিকাশ কিভাবে সহজে, দক্ষতার সঙ্গে এবং দ্রুততম সময়ে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক প্রয়োজন মেটায়। এতে আরও দেখানো হয়েছে, বিকাশ শুধু ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্যই নয়, বরং এটি শহরবাসীদের জন্যেও প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক।
ভিডিওটি দেখতে ভিজিট করুন: www.facebook.com/bkashlimited
লিভারপুল বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু
মিডিয়া ডেস্কঃ দৈনিক আমার দেশ এর দুর্দিনে বালাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখা পত্রিকাটির পাশে দাড়িয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের অস্থায়ী কার্যালয়ে গত ২১ মে সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, সহসাধারণ সম্পাদক ব্যারিস্টার আলীমুল হক লিটন, সহসভাপতি ব্যারিস্টার ইকবাল হোসাইন প্রমূখ।বৈঠকে বক্তারা জাতির দুর্দিনে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে অনড় থাকায় আমারদেশ পরিবারের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। বক্তারা আমারদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান ও অচিরেই তার মুক্তি কামনা করেন। এ সময় আইনজীবী ফোরাম যুক্তরাজ্য নিজেদের মধ্য থেকে উত্তোলিত বাংলাদেশী মুদ্রার সমমানের এক লক্ষ টাকার একটি চেক আমার দেশ কে শুভেচ্চছার নিদর্শন স্বরূপ যুক্তরাজ্য অবস্থারত আমার দেশের সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের নিকট হস্তান্তর করেন। সভায় উপস্থিত ছিলেন শেখ নিউজ এর সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার এ এইচ আল মামুন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, এডভোকেট নাসরিন আক্তার ও এডভোকেট রনি প্রমূখ।নোয়াখালীনিউজ/এসএইচ
মিডিয়া ডেস্কঃ সাংবাদিক চেয়ে বেতন উল্লেখ করে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে আলোচনার তৈরি করেছে প্রকাশিতব্য বলে ঘোষিত ‘দৈনিক স্বাধীন বাংলার কণ্ঠ’ এবং ‘দৈনিক বর্তমান বাংলাদেশ’ পত্রিকা দুটি। পত্রিকা দুটোর ডামি সংখ্যাও বেরোচ্ছে এখন।
সোমবার পত্রিকা দুটির কার্যালয়ে দেখা গেলো কর্মপ্রার্থীদের ভিড় বেশ জমেছে। আলাপ করে জানা গেলো বেশিরভাগ প্রার্থী বর্তমানে বেকার। অনেকে রয়েছেন কর্মরত সাংবাদিক যাদের বেতন অনিয়মিত বা পত্রিকা প্রকাশ আপাত বন্ধ।
অফিস সহকারি ও পিয়ন থেকে শুরু করে সহ-সম্পাদক ও নির্বাহী সম্পাদক পদপ্রার্থীদের সঙ্গেও কথা হলো এই প্রতিবেদকের। সবাই আশাবাদী, তবে সবারই সন্দেহ; দেশের প্রতিষ্ঠিত ও বড় আকারের অনেক ব্যবসায় গোষ্ঠি যেখানে মানসম্মত বেতনে লাভজনকভাবে পত্রিকা চালাতে একের পর এক ব্যর্থ হচ্ছে- সেখানে সদ্য পরিচিত একটি প্রতিষ্ঠান এতো বেশি বেতনে একইসাথে দুটি দৈনিক কিভাবে চালাবে!
তবে জীবনে এই প্রথম তারা সবক’টি পদের বেতন উল্লেখ করে সাংবাদিক চেয়ে পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞপ্তি দেখেছেন। ফলে এসে যাচাই করা আর কি! এদিকে প্রার্থীরা অনেকে মনে করেন, যুগ্ম বা নির্বাহী সম্পাদক থেকে শুরু করে প্রশাসনিক কর্তা পর্যন্ত পদের বেতন কাঠামোও কেমন বেখাপ্পা। মনে হয় কোনো সুনির্দিষ্ট বেতন-কাঠামো অনুসরণ করা হয়নি- আন্দাজে পদ ছোটোবড় ধার্য করে ক্রমশ কম পরিমাণের বেতন ধরা হয়েছে নীচের পদগুলোতে- তাও পার্থক্য বেশি নয় অনেক ক্ষেত্রে, বললেন অনেক প্রার্থী।
তাছাড়া অনেক পদে যে পরিমাণ অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তাতে এটা স্পষ্ট যে এসব পদ সম্পর্কে ধারণাই নেই নিয়োগ কর্তাদের। তবুও প্রার্থীদের আশা, চাকরিটা হয়ে যেতে পারে।
নিয়োগকর্তা মুন গ্রুপের দফতরটি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের দিলকুশা’য়। সানমুনস্টার টাওয়ারে পত্রিকার দফতরে ঢুকতেই দুইজন নারী অভ্যর্থনাকর্মীর সঙ্গে দেখা। তবে অভ্যর্থনা কাউন্টারের ওপাশ থেকে তারা দুজন জানালেন, তারা অভ্যর্থনাকর্মী নন- সানমুন গ্রুপের বাজারজাতকরণ নির্বাহী।
হাসিমুখে তারা জানান, পত্রিকার জন্য এখনো কোন অভ্যর্থনাকর্মী নিয়োগ দেয়া হয়নি। শিগগিরই নিয়োগ দেয়া হলে তারা আবার আগের কাজে ফেরত যাবেন।
অভ্যর্থনা থেকে একটু সামনে এগোলেই কর্মপ্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা নেয়ার জন্য টেবিল পাতা। সেখানে এক এক করে বৃত্তান্ত জমা নিয়ে বলে দেয়া হচেছ সাক্ষাতের জন্য আর ক’জনের পর ডাকা হবে। সবাইকে টোকেনও দেয়া হচ্ছে নম্বর লিখে। এখানে দায়িত্বরত কর্মীরা বললেন, তারা এই পত্রিকার জন্য নিয়োজিত নন, নিজস্ব কর্মী নিয়োগের আগে তাদের অন্য একটি প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে।
প্রার্থীদের সুবিধে হচ্ছে যেদিন জীবন বৃত্তান্ত জমা দিতে আসা, সেদিনই সাক্ষাতকার। নিয়োগ সাক্ষাতকারে প্রধান সাক্ষাতকারগ্রহীতা হিসেবে থাকছেন পত্রিকা দুটির সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান নিজেই। মুন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তিনি। তার সঙ্গে দেখা গেল সাক্ষাতকার পর্ষদে আরও চারজন কর্মকর্তা রয়েছেন। পর্ষদ প্রধান বা সদস্যরা কখনো সাংবাদিকতা করেননি, জানা গেল।
নিয়োগ প্রত্যাশীদের লাইনে দাঁড়িয়ে সাক্ষাতে অপেক্ষা করতে দেখা যায় এবং প্রত্যেককে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সাক্ষাত করে সাক্ষাত নেয়া হচ্ছিল।
সাক্ষাতকারের প্রশ্নও সহজ। কোথায় কাজ করছেন এখন বা আগে করতেন, কতদিন কাজ করছেন, কোন পদের জন্য এবং কত বেতন চান? প্রশ্নোত্তর শেষে বলা হচ্ছে, পরে ডাকা হবে।
একটি জাতীয় দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এখানে একই পদে সাক্ষাত দিতে এসেছেন। বের হয়ে জানালেন, বিজ্ঞাপনে দেয়া তালিকা অনুসারে বেতন কি আসলেই দেয়া হবে?- এমন প্রশ্ন করলে সম্পাদক বলেন, পরে জানানো হবে।
প্রার্থীরা আরো বলছেন, এখানে অনেক পদে যেমন অভিজ্ঞতা চাওয়া হয়েছে তা অর্জন করা রীতিমত ‘অসম্ভব’ ব্যাপার। যেমন একজন বললেন, ফিচার লেখক পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ৬ বছর। কিন্তু একজন ফিচার লেখক মোটামুটি মানের কাজ করলেও ছয় বছরের আগেই যেকোনো পত্রিকায় পদোন্নতি নিতে হবে তাকে। সাধারণত নতুনরা ফিচার লেখক হিসেবে কাজ করেন বেশ অনেকটা সময়, পরে ফিচারে সাব-এডিটর হিসেবে বা অন্য কোনো পদে নিয়মিত হন।
তবে এমন বেতন কাঠামো ও শর্তের কারণ নিয়ে কথা বলতে রাজি হননি পর্ষদের কেউ বা সংশ্লিষ্ট কর্মকর্তারা। একইসঙ্গে দফতরের কোথাও আলোকচিত্রীদের প্রবেশ বা ছবি তোলাও নিষিদ্ধ দেখা গেল।
দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এই পত্রিকা দুটির বিজ্ঞাপনে দেখা যায় ভারপ্রাপ্ত সম্পাদকের বেতন ধরা হয়েছে ৫ লাখ টাকা, সাথে বলা হচ্ছে ‘গাড়ি ও ড্রাইভার ফ্রি’। অন্যান্য বেতন হচ্ছে যুগ্ম সম্পাদক ৩ লাখ, সহযোগী সম্পাদক ২ লাখ, সহকারি সম্পাদক ১.৫০ লাখ টাকা, ফিচার সম্পাদক ১.৫০ লাখ, ফিচার লেখক ৫০ হাজার, বিশেষ সংবাদদাতা ১.২৫ লাখ, প্রধান প্রতিবেদক ১ লাখ, জ্যেষ্ঠ প্রতিবেদক ৮০ হাজার এবং প্রতিবেদক ৫০ হাজার টাকা; যা সাধারণত দেশের আর কোনো পত্রিকায় সবাইকে দেয়া হয়না।
‘দ্য গ্লোবাল ডাইরেক্টরি অব হুস হু’ প্রতি বছর এক্সিকিউটিভ ও প্রোফেশনালদের তাদের নিজ নিজ ত্রেসমূহ অবদানের জন্য সম্মানীত করে থাকে।
সাংবাদিকতা ও কার্যেেত্র বিশেষ নৈপূণ্য প্রদর্শনের জন্য এবছর হুস হু সম্মানীত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপসনিউজ এজেন্সী (বাংলাদেশ- আমেরিকান প্রেস সার্ভিস)-এর এডিটর এবং আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে। উল্লেখ্য, হুস হু ম্যাগাজিনে সাংবাদিক খোকনের সচিত্র জীবনীসহ সংশ্লিষ্ট েেত্র তার অবদানের বিষয়ে আগামী কয়েক বছর যাত প্রতিবেদন ছাপা হবে বলে জানা যায়।
সাংবাদিক খোকনের এই বিরল সম্মান প্রাপ্তিতে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন আমেরিকান-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক এম এ সালাম, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়–য়া, ইনিউজবিডির সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া, বার্তা সংস্থা বাপসনিউজ এজেন্সেীর চেয়ারম্যান শিশু সাহিত্যিক হাসানুর রহামন, এনজেবিডিনিউজ ডটকম সম্পাদক মোঃ নাসির, হলিউড বাংলা ডটকমের সিইও ও প্রকাশক সাঈদ আবেদ নিপু, বস্টনবাংলানিউজ ডটকম সম্পাদক মন্ডলীর সভাপতি ওসমান গণি, সম্পাদক সুহাস বডুয়া হাসু, সহযোগী সম্পাদকদ্বয় বিশ্বজিৎ সাহা ও নাসিম পারভীন পারু, সাপ্তাহিক শ্যামলবাংলা সম্পাদক সুদীপ্ত দেব, সাপ্তাহিক মুক্তকণ্ঠ সম্পাদক ও আমেরিকান প্রেসকাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, ইউএসবাংলানিউজ ডটকম সম্পাদক আবু সাঈদ রতন, শিল্পী দম্পত্তি সাকিনা ডেনী ও সহিদুর সরকার, শিরি শিশু সাহিত্য কেন্দ্র নিউইয়র্ক শাখার মুখ্য পরিচালক পারভীন রহমানসহ আরো অনেকে।
মিডিয়া ডেস্কঃ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তুমুল আলোচনা চলছে। দেশের সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে বিজ্ঞপ্তিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দৈনিক বর্তমান বাংলাদেশ ও দৈনিক স্বাধীন বাঙলার কন্ঠ নামের দু’টি জাতীয় দৈনিকের নামে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ইত্তেফাক, যুগান্তরসহ আজকের বেশ ক’টি সংবাদপত্রের প্রথম পাতায়।
আড়াই শতাধিক সাংবাদিক নিয়োগের ঘোষণা দেয়া হয় প্রকাশিত বিজ্ঞাপনে। অফার দেয়া হয় মোটা অংকের বেতন ভাতা দেয়ার। যা দেখে সংবাদ কর্মীদের মাঝে আলোচনার ঝড় বইছে। এত বড় বাজেটের নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিককালে দেখা যায়নি। ফলে এক সঙ্গে দু’টি বাংলা দৈনিক প্রকাশের উদ্যোগ এবং সংবাদ কর্মীদের বিপুল সুযোগ সুবিধার ঘোষণা মুন গ্রুপ নামের অখ্যাত একটি গ্রুপ অব কোম্পানী নিয়ে আলোচনা চলছে নানা মহলে।
প্রকাশিত বিজ্ঞাপনে পত্রিকার সম্পাদক থেকে অফিস সহকারি নানা পদে লোক নিয়োগে পদের বিপরীতে বেতন এর পরিমাণ ও উল্লেখ করা হয়েছে। অতীতে বাংলাদেশে কোন জাতীয় দৈনিক প্রকাশের ক্ষেত্রে এ ধরনের কোন বিজ্ঞাপন প্রকাশ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে বিডিনিউজ.ইন নামের একটি অনলাইন পত্রিকা মোটা অংকের বেতন ভাতা অফার দিয়ে দেশের জনপ্রিয় কয়েকটি পত্রিকায় এভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
পরে তাদের হাতে প্রতারিত ব্যক্তিরা মুখ খুললে বিষয়টি জানাজানি হয়।





















